সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক সমাজ গড়ার আহ্বানে – দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার সাধারণ সভা, প্রতিনিধি নির্বাচন ও অসুস্থ কবি-সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় গৌরনদী টুয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. পলাশ তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ.এস. মামুন। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সহ-সম্পাদক মো. পলাশ তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও চন্দ্রদীপ সাহিত্য সমাজের সভাপতি, সমাজসেবক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, চন্দ্রদীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ও গৌরনদী ইতিহাস লেখক কবিরত্ন শিকদার রেজাল্ট করিম,দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মো. শাহিন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক কবি জিল্লুর রহমান জিল্লু।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অর্থসম্পাদক কবি আব্দুল মতিন, সাহিত্য সম্পাদক কবি খলিলুর রহমান, বেগম তফাজ্জল মানিক মিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ অলিউল্লাহ, টেমার মালেকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক,এম এ মান্নান, পিংলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোলাম আলম ,ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডা. মণীষ বিশ্বাস , ও সদস্য মোঃ ফারহান হোসেন নান্নু, আল হেলাল দাখিলা মাদ্রাসার সুপার মোঃ শাহাদাৎ হোসেন ও সহ- সুপার মোঃ তাইজুল, আলহাজ্ব মোঃ নুর আলম তালুকদার, স্থানীয় কবি, সাহিত্যিক ঝর্ণা দাস দাস, চায়না দেবনাথ, সোহরাব শরীফ, বিনয় শিয়ালী সহ শিল্পী ও সাহিত্যিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাহিত্য কেবল আনন্দ ও সৌন্দর্যচর্চার বিষয় নয়; মানুষের মননে মানবিকতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা জাগিয়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম। তাই নিয়মিত সাহিত্যচর্চার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কবি-সাহিত্যিকদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
আলোচনা শেষে স্থানীয় কবি-সাহিত্যিকেরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন। এতে পুরো আয়োজন হয়ে ওঠে সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতার এক প্রাণবন্ত মিলনমেলা।
অনুষ্ঠানের শুরুতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের পক্ষ থেকে অসুস্থ কবি ফাতমা জান্নাত চাঁদনি ও কবিরত্ন সিকদার রেজাউল করিমের খোঁজখবর নেওয়া হয়। তাঁদের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতে নবগঠিত গৌরনদী উপজেলা শাখার সফলতা, দক্ষিণবঙ্গের সাহিত্যচর্চার আরও বিস্তার এবং কবি-সাহিত্যিকদের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়। পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এ জাতীয় আরো খবর..