বুধবার, ১০:০৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করা, অস্থায়ী হল নির্মাণ এবং মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ল্যাব-সুবিধা ও চিকিৎসক নিয়োগের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে ঢুকতে যান জকসু ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন উপস্থিত ছিলেন। অতিথিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে চাইলে প্রবেশমুখে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে জকসু নেতাদের ধাক্কাধাক্কি হয়। পরে জকসু ও ইনকিলাব মঞ্চের সদস্যরা মিলনায়তনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন। সেমিনার শেষে অতিথিরা বের হওয়ার সময় শহীদ মিনারের সামনে দুই পক্ষের মধ্যে আবারও মারামারি হয়।

এ ঘটনায় জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফারুক, ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের অনেকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হামলার বিষয়ে জাতীয় ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহিন মিয়া অভিযোগ করে বলেন, সেমিনার শেষে শহীদ মিনারের সামনে আসার পর ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং জকসু ও ছাত্রশক্তির শীর্ষ নেতাদের মারধর করে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত ইউজিসির চেয়ারম্যানকে অপমান করার জন্য ছাত্রশিবির ও তাদের সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি নিয়েছিল। তাদের বিনয়ের সঙ্গে সরে যেতে বলা হয়েছিল, কিন্তু তারা না শুনে এগিয়ে এলে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনায় ছাত্রদলেরও একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক আনুষ্ঠানিক বিবৃতিতে তীব্র নিন্দা প্রকাশ করেছে। জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, জাতীয় গুরুত্বসম্পন্ন এ কর্মসূচিতে উচ্চপর্যায়ের অতিথির উপস্থিতিতে এমন হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়া বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, শিক্ষার অনুকূল পরিবেশ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করে।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আজম খানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com