শনিবার, ০৭:২৭ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

চোট থেকে সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন দাস। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত উন্নতি করায় শেষ মুহূর্তে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে। ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে ২ জুলাই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন লিটন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় কাফ মাসলের চোটে পড়েছিলেন লিটন। ব্যক্তিগত ৪৮ রানের সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। যদিও ইনিংসের শেষের দিকে আবারও ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি। সেই চোট নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে গিয়েছিলেন লিটন।

যদিও প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। পরবর্তীতে তৃতীয় টি-টোয়েন্টির আগে ঢাকায় ফেরেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। চোট থেকে সেরে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও ছিলেন না। ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার কথা থাকলেও খেলা হয়নি তার। দ্বিতীয় ম্যাচের আগে সেরে উঠতে না পারায় পুরো সফর থেকে ছিটকে যান।

এমনকি লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) যেতে পারেননি লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও পাওয়া যাচ্ছে না তাকে। কদিন আগেই সিঙ্গাপুরে স্ক্যান করিয়েছেন তিনি। যেখানে পেশিতে ফোলাভাব ধরা পড়েছে এবং চিকিৎসা নিয়েছেন। প্রগ্রেসিভ রানিং ও কন্ডিশনিং প্রোগ্রাম করার পর ১৩ আগস্ট নাগাদ ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

যদিও প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে সেরে উঠছেন লিটন। এমন পরিস্থিতিতে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে প্রথম টেস্টের দলে যুক্ত করেছে বিসিবি। প্রথম টেস্টের একাদশে বিবেচনাও করা হবে তাকে। লিটন ফেরায় ব্যাটিংয়ে খানিকটা শক্তি বাড়লো বাংলাদেশের। লিটন না থাকায় কদিন আগেই দলে ফেরানো হয়েছে জাকের আলী অনিককে। আগামী ১৩ আগষ্ট থেকে প্রথম টেস্ট এবং ২২ আগষ্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড— নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, মুশফিক হাসান এবং লিটন দাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com