মঙ্গলবার, ০৮:৪২ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রাজধানীর মিরপুর কলেজের দেয়ালধসে নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

রাজধানীর মিরপুরে দেয়াল ধসে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন সালমা আক্তার (৩৫) ও অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে মিরপর ২ নম্বর সেকশনের মিরপুর কলেজের পেছনে এ ঘটনা ঘটে।হতাহত দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা মো. রুবেল জানান, তার শাশুড়ি রাজিয়া বেগম (৪৫)। তারা মিরপুর ১০ নম্বরে থাকেন । টিসিবির পণ্য নিতে তিনি মিরপুর কলেজের পিছনের রাস্তায় লাইনে দাঁড়িয়েছিলেন। তখনই পাশের বাউন্ডারি দেয়াল ধসে তাদের উপরে পড়ে।

আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার পায়ে আঘাত পেয়েছে। তিনি জানান, একই লাইনে দাড়িয়েছিলেন অজ্ঞাতনামা ওই ব্যক্তিও। তাকে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল একজনের মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় সনাক্ত হয়নি। পরনে চেক লুঙ্গি ও চেক শার্ট। আর রাজিয়া নামে এক নারী ভর্তি রয়েছেন। এ ছাড়া এই ঘটনায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সালমা আক্তার (৩৫) নামে এক নারী মারা গেছেন। তার বাসা মিরপুর-২ জনতা হাউজিংয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com