মঙ্গলবার, ১২:৩২ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নৈতিক শিক্ষার মানোন্নয়নে, গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত
শিক্ষার মানোন্নয়নে, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষে গৌরনদী উপজেলার   বার্থী ইউনিয়নের ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার মিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়, পরিবার ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ডোনার এইচ এম রফিকুল ইসলাম কাজল। তিনি শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক এইচ এম মানিক হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এইচ এম তারিকুল ইসলাম কাফী। সভাপতির বক্তব্যে তিনি বিদ্যালয়ের উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, উপস্থিতি, শৃঙ্খলা, পরীক্ষার ফলাফল এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিভাবকরাও বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com