মঙ্গলবার, ০৯:১৩ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

গ্রামীণ স্বাস্থ্যসেবার দুরবস্থার কথা জানিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে মানুষ সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন। কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মাকে যেন আমরা না হারাই, কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়। এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা যায়, যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে।’

আজ বৃহস্পতিবার ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত প্রতি এক হাজারে শূন্য দশমিক ৮৩। অর্থাৎ একজন চিকিৎসককে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ অসুস্থ মানুষের সেবা দিতে হয়। গ্রামাঞ্চলে এই অনুপাত আরও ভিন্নতর। নার্সের অনুপাত প্রতি হাজারে শূন্য দশমিক ৫৪৯, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড চিকিৎসকের ক্ষেত্রে প্রতি হাজারে ২ দশমিক ২৮ এবং নার্সের ক্ষেত্রে ১ দশমিক ৪৮। সরকারি চিকিৎসকদের অনুপাতও প্রতি ৬ হাজার ৫০০ মানুষের জন্য মাত্র একজন।’

তরুণ চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবার কাঙ্ক্ষিত চিকিৎসাব্যবস্থা গড়ে তুলবেন।’

মেডিকেল শিক্ষার্থীদের মানবিক হওয়ার তাগিদ দিয়ে জেডআরএফেরে ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা দেশের অন্যতম মেধাবী ছাত্রছাত্রী। মেধার প্রমাণ দিয়েই চিকিৎসাশাস্ত্রে পড়ার সুযোগ পেয়েছেন। মেধার পাশাপাশি আপনাদের আছে মানবিক মন। সেই জন্য চিকিৎসক হয়ে অসুস্থ মানুষকে সুস্থ করার মধ্যেই আপনাদের রয়েছে আত্মতৃপ্তি, জীবনের সার্থকতা ও সফলতা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com