বৃহস্পতিবার, ১০:১৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বাস-মোটরসাইকেল সংঘর্ষে খুলনায় ১ ভাই নিহত, আরেক আহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৭৬ বার পঠিত

খুলনায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভাই নিহত এবং অপর ভাই আহত হয়েছেন। রোববার রাত পৌনে ১১টার দিকে রূপসা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।

লাবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক জানান, নিহত আব্দুল আলীম (৫৫) টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার জাহিদুর রহমানের ছেলে। আহত ছোট ভাইয়ের নাম আব্দুল জলিল।

স্থানীয়রা জানায়, রাতে আব্দুল আলীম ও তার ছোটভাই আব্দুল জালিল মোটরসাইকেলে রূপসা হতে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তাদের মোটরসাইকেল রূপসা সেতুতে উঠলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল আলীমকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল জলিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। আব্দুল আলীমের লাশ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com