শুক্রবার, ০৩:২০ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত  নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী একযোগে শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তাকে বদলি জিয়াউর রহমান হত্যায় দণ্ডপ্রাপ্ত মোজাফফর ৪৫ বছর পর আটক জুলাই হত্যা মামলার রায় বাস্তবায়ন দেখতে চায় মানুষ: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু কেন স্বপ্নের শহর বেইজিং ছেড়ে যাচ্ছেন চীনের তরুণরা? চীনে কেন জনপ্রিয় হচ্ছে কাজ না করে শুয়ে থাকার সংস্কৃতি? সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু মারা গেছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৯৭ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৭৪ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

প্রতিবেদনে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু মারা গেছে। এদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ঢাকায় তিন শিশু, খুলনায় দুই শিশু এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে একজন করে শিশু মারা যায়। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৮৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু। মোট ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৪ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৯ হাজার ২৪২ শিশু। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ শিশু। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ৯৪ হাজার ২৭৫ শিশু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com