বৃহস্পতিবার, ০৭:৪৪ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছ-জহির উদ্দিন স্বপন রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

পুলিশের আইজি আলী হোসেন ফকির বলেছেন, ‘অনলাইন জুয়া, সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোসহ সাইবার অপরাধ আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। তবে এসব চেনা মোকাবেলায় পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তিতে আরো দক্ষতা অর্জন করতে হবে।’

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হলো ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শৃঙ্খলা, দক্ষতা আর দেশসেবার দৃঢ় অঙ্গীকার নিয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো পুলিশ একাডেমির ৪২তম ক্যাডেট এসআই ব্যাচের। দীর্ঘ এক বছর পঠন ও মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন তারা।

পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

এসময় তিনি অনলাইন জুয়া ও সাইবার অপরাধকে পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জনে আরও দক্ষ হতে হবে।

আইজিপি আরও বলেন, সেবা নিতে এসে কোনও মানুষ যেন হেরেস্তার শিকার না হয়।

এর পাশাপাশি সকল ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এদিন অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন আইজিপি।

প্রসঙ্গত, সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৫০০ জন প্রশিক্ষণার্থী। এর মধ্যে ১৯ জন নারী। এসব নবীন পুলিশ সদস্যর দেশের পুলিশের বিভিন্ন ইউনিটে দুই বছরের শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com