সোমবার, ১২:২৯ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাব এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব।

আজ রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব।

তিনি বলেন, ৫ আগস্টের পর সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড, দোকানপাট দখলের গরম গরম টাকা যাদের পকেটে ঢুকেছে, মাথায় বাড়ি দিলে সব টাকা ফেলে তারা বঙ্গোপসাগরের দিকে পালাবে। আর সেটার জন্য সবাই প্রস্তুত হোন।

তিনি আরও বলেন, আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাব এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব।

তিনি বলেন, দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, ৩৯ জন মৃত্যুবরণ করেছে। বাংলাদেশে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তাকে শুধু নির্বাচনের আগেই খুঁজে পাওয়া গিয়েছিল। নির্বাচনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাইনি।

ভারত ও দেশটির ক্ষমতাসীন দল বিজেপি এবং আরএসএসের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।

নওগাঁ জেলা এনসিপির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com