সোমবার, ০৪:২০ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সারাদেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪ দলে সম্প্রসারণের ভাবনায় ফিফা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শীর্ষে ঢাকা, সবচেয়ে কম বান্দরবানে সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী টেকনাফ সীমান্তে বন্যার্ত ২০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা খাদ্য সহায়তা পাচ্ছে বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক বললেন মাহ্দী আমিন, শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই কাতারের সাবেক আমিরের মৃত্যু জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

দেশের সরকারি বিদ্যালয়ের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শিক্ষা, কৃষি ও পুঁজিবাজার নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথাও তুলে ধরেন।

তিনি জানিয়েছেন, সারাদেশে সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ে এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেছেন, স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে শুধু বিল্ডিং হয়েছে। হিউম্যান রিসোর্সের কোনো উন্নয়ন হয়নি। প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি ধাপে ধাপে তাদের বেতন বৃদ্ধি করা হবে।

কৃষির অগ্রগতি নিয়ে তিনি বলেন, কৃষিভিত্তিক বন্ধ কলকারখানা আবার চালু করা হবে। সনাতনী পদ্ধতির বদলে কৃষিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।

এ সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকার চীনে কাঁঠাল রপ্তানি করবে।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণে পুঁজিবাজার ভালো অবস্থায় ফিরছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com