সোমবার, ০৪:২১ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সারাদেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪ দলে সম্প্রসারণের ভাবনায় ফিফা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শীর্ষে ঢাকা, সবচেয়ে কম বান্দরবানে সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী টেকনাফ সীমান্তে বন্যার্ত ২০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা খাদ্য সহায়তা পাচ্ছে বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক বললেন মাহ্দী আমিন, শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই কাতারের সাবেক আমিরের মৃত্যু জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

টানা বৃষ্টি, ঘরেই জমে ছিল পানি, বিছানা থেকে পড়ে প্রাণ গেল শিশুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

রাতভর টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বিছানা থেকে বশতঘরের পানিতে ডুবে আয়াশ হোসেন আরিয়ান নামে ৮ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় শিশুর নানার বাড়িতে।

জানা গেছে, শিশুটি নগরীর সেহড়া মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা আবির হোসেন ও বন্যা আক্তারে শিশু সন্তান। এ সময় তার মা বন্যা আক্তার রান্না ঘরে কাজ করছিলেন। হঠাৎ ঘরে ঢুকে ঘুমন্ত শিশু সন্তানকে ঘরের মেঝের পানিতে ডুবে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে শিশু আরিয়ানের মৃত্যুর সংবাদটি শুনে পুলিশ পাঠিয়ে তিনি বিষয়টি নিশ্চিত হন।

তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাত থেকে অবিরাম বৃষ্টিতে ব্রাহ্মপল্লীসহ নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যায়। ফলে ব্রাহ্মপল্লী এলাকার ওই বাড়িতে হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি ঢুকে ঘরের মেঝেতেও হাঁটু পানি জমে যায়। সকালে শিশুরটি মা বন্যা আক্তার ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটিকে পানিতে ডুবে থাকতে দেখে। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন ঘটনাস্থলে ছুটে যান এবং শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানান।

ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গতকাল রাত ১টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত আট ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি এ বছরের ময়মনসিংহ জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত। টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলবদ্ধতায় নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com