সোমবার, ১২:৩৪ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

বহুল প্রতিক্ষিত সিলেট-ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইট আবারও চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রবিবার দুপুরে ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬৮ জন যাত্রী নিয়ে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি ২০৮। যাত্রীদের ২২৭ জন সিলেটে এবং ৪১ জন ঢাকায় নামেন। অবতরণ করা প্রথম ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

জানা যায়, ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অতিথিরা। এর আগে শনিবার মোট ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০৭)। ওই ফ্লাইটে ১৭১ জন  যাত্রী ছিলেন সিলেটের এবং ২১ জন ঢাকার।

এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পূরণ হলো। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের প্রাণের দাবি পূরণে এ রুটটি ফের চালু করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের জন্য এ রুট শুধু একটি প্লেন-যোগাযোগ নয়, বরং এটি পরিবার-পরিজনের সঙ্গে সংযোগ, ব্যবসা-বাণিজ্য এবং আবেগের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। ফলে ফ্লাইটটি পুনরায় চালু হওয়ায় যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com