মঙ্গলবার, ১১:২৮ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

ফাস্ট হেলথ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় মিলনমেলা অনুষ্ঠিত

মো. মোস্তফা হাওলাদার, 
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত
ফাস্ট হেলথ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের ৪র্থ কেন্দ্রীয় কমিটি মিলনমেলা ও নতুন কমিটি পরিচিতি সভা শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শতাধিক প্যারামেডিক অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্যারামেডিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতে প্যারামেডিকদের অবদানকে আরও স্বীকৃতি দেওয়া এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান ও সাইক মেডিকেল ইনস্টিটিউটের চেয়ারম্যান আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিপিটিআই অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. ইয়াহিয়া, সাইক গ্রুপ অব ইনস্টিটিউট ও সাইক মেডিকেল ইনস্টিটিউটের চেয়ারম্যান, ডা. হালিদা হানম আক্তার (এমবিবিএস, এমপিএইচ), গাইনি বিশেষজ্ঞ ও বেগম রোকেয়া পদক-২০২৩ এবং ইউনাইটেড নেশন পপুলেশন অ্যাওয়ার্ড-২০২৬ প্রাপ্ত ব্যক্তিত্ব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. বাসিদুল ইসলাম, সিআইবি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং অধ্যক্ষ রামেন্দ্র মজুমদার।
অনুষ্ঠানে নতুন কেন্দ্রীয় কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং প্যারামেডিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাস্ট হেলথ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আঞ্জুমান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com