সোমবার, ০২:৫৪ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

গৌরনদী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পঠিত
বরিশালের গৌরনদী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়, উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মো. বাদশা মিয়াসহ পৌরসভার অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, সহায়ক সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করা এবং নাগরিকদের জন্য আধুনিক ও কার্যকর সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নতুন অর্থবছরে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। এজন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় সভায় অংশগ্রহণকারীরা গৌরনদী পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধি করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com