মঙ্গলবার, ১১:২৮ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪ বার পঠিত
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল ঘরামী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের প্রায় ২০০ গজ উত্তরে তাঁত বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল ঘরামী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে। আহতরা হলেন রাজিব ও তাপস। তাদের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গৌরনদী হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি নম্বরবিহীন ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেলে তিন যুবক বরিশালের দিক থেকে আসছিলেন। এ সময় ঢাকাগামী সাকুরা পরিবহনের চাপের মুখে বরিশালমুখী একটি পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-১৮-৭৭৬০) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন, গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল ঘরামীকে মৃত ঘোষণা করেন। আহত রাজিব ও তাপসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পিকআপটির অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখে।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত পিকআপ ও এর চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং বর্তমানে যান চলাচল নির্বিঘ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com