বুধবার, ০১:৪১ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

গৌরনদী ধানডোবায় ১ জুলাই ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাবেন এলাকাবাসী

মো.মোস্তফা হাওলাদার 
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা ও আশপাশের এলাকার মানুষের জন্য আগামী ১ জুলাই (বুধবার) একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে। এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ক্যাম্পে আগত সকল রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে চিকিৎসাসেবা প্রদান করবেন বিশিষ্ট চিকিৎসক ডা. কে. এম. তরিকুল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পাশাপাশি সিএমইউ (আল্ট্রা) সম্পন্ন করেছেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা দিয়ে আসছেন।
মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন, নবজাতক ও শিশু রোগ, বাত ও ব্যথাজনিত রোগ, লিভার রোগ, বক্ষব্যাধি, চর্মরোগ এবং ডায়াবেটিসসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে। বিশেষ করে গ্রামীণ জনপদের অনেক মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না। তাদের কথা বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
এ বিষয়ে সার্বিক তত্ত্বাবধানে থাকা বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম কাফী বলেন, “মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো স্বাস্থ্যসেবা। গ্রামের সাধারণ মানুষ যাতে সহজে এবং বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সে লক্ষ্য থেকেই এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা চাই এলাকার মানুষ সচেতন হোক এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাক।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সামাজিক ও মানবিক উদ্যোগের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
মেডিক্যাল ক্যাম্পটি স্বাস্থ্যসেবায় আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হবে। এছাড়া সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মিছিল’ এ আয়োজনে সহযোগিতা করছে।
আয়োজকরা ধানডোবা ও আশপাশের এলাকার সকল শ্রেণি-পেশার মানুষকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com