মঙ্গলবার, ০৪:২৯ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বগুড়ার সেই তিন ইউনিয়নের নাম বদলে গণশুনানি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নামকরণ নিয়ে বিতর্কে পর নাম পরিবর্তনে গণশুনানি চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি কমিটি গঠন করে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা থেকে এই গণশুনানি শুরু হয়। লোক থাকা সাপেক্ষ এই শুনানি চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শুনানিতে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধির পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। এর ভিত্তিতে ইউনিয়নগুলোর নতুন নামের বিষয়ে সুপারিশ করা হবে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনসংক্রান্ত চিঠি পাওয়ার পর উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিন সদস্য বিশিষ্ট তিনটি পৃথক কমিটি গঠন করেছেন।

শিবগঞ্জের ইউএনও জিয়াউর রহমান জানান, ‘মীরবাড়ী’ ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ‘সীমান্ত’ ইউনিয়নের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী ও ‘দিগন্ত’ ইউনিয়নের জন্য পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনকে প্রধান করে আরও দুটি কমিটি করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় তিন ইউনিয়নের নাম নিয়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com