মঙ্গলবার, ০১:০৬ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আর্জেন্টিনার বিজয় মিছিলে ইট নিক্ষেপ, আহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

চট্টগ্রামের খুলশী থানার বাঘঘোনা মোড় এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের একটি মিছিলে চারতলা থেকে প্রথমে পানি, তারপর ইট নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

রনি নামে এক আর্জেন্টিনা সমর্থক আমার দেশকে বলেন, ‘আজকে আর্জেন্টিনার খেলা শেষে বিজয় মিছিল বের করা হয়। ওই মিছিলটি নিয়ে যাওয়ার সময় চারতলা থেকে একটি ইটের খণ্ড নিক্ষেপ করা হয়। এই ঘটনায় একজন আহত হয়েছেন।’

হৃদয় নামে আরেকজন সমর্থক বলেন, ‘ইট মাথায় পড়লে মারা যেতে পারতাম।’

খুলশী থানার এসআই মো. আলমগীর ঘটনাস্থল থেকে বলেন, ‘আর্জেন্টিনা সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় চারতলা থেকে ইট নিক্ষেপ করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com