মঙ্গলবার, ০১:১৩ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘পেনাল্টি মিসে খুব রাগ হয়েছিল, তবে ভুল শুধরে নিতে পেরেছি’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই ম্যাচে দুই গোল করার মাধ্যমে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মেসি দলের জয়, ম্যাচের কঠিন পরিস্থিতি এবং নিজের অনুভূতির কথা তুলে ধরেন।

মেসি বলেন, ‘সবকিছুর আগে আমি জয়ের জন্য খুবই খুশি। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কঠিন এবং লড়াইপূর্ণ একটি ম্যাচ। এই জয় আমাদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক স্বস্তি এনে দিয়েছে।’

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যে কঠিন হয়ে উঠছে, সেটিও উল্লেখ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

তিনি বলেন, ‘এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং তীব্র। আমি এই মুহূর্তটা উপভোগ করছি এবং সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করার জন্য মুখিয়ে আছি।’

অস্ট্রিয়ার বিপক্ষে জয় পাওয়া সহজ ছিল না বলেও মন্তব্য করেন মেসি, ‘আমরা জানতাম ম্যাচটি খুবই কঠিন ও তীব্র হবে। তাই ছয় পয়েন্টে পৌঁছানো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জয় অবশ্যই আমাদের পরিকল্পনার অংশ ছিল, কিন্তু আমরা জানতাম কাজটা সহজ হবে না।’

ম্যাচে প্রতিপক্ষের চাপের কারণে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে কিছুটা অসুবিধা হয়েছে বলেও জানান তিনি।

‘এখন কেউ কাউকে কোনো সুযোগ ছেড়ে দেয় না। সবাই সর্বোচ্চ তীব্রতা নিয়ে খেলে। তাই আমরা যেভাবে দীর্ঘ সময় বলের নিয়ন্ত্রণ ধরে রাখি, আজ তা করতে বেশ কষ্ট হয়েছে।’

দলের ঐক্য ও আনন্দঘন পরিবেশের কথাও তুলে ধরেন মেসি। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরের পর্বে ওঠা। প্রতিটি ম্যাচ জয় করাই আমাদের লক্ষ্য। এই দলটি সব সময় আনন্দের মধ্যেই থাকে। আমরা একসঙ্গে সময় কাটাতে, অনুশীলন করতে, প্রতিদ্বন্দ্বিতা করতে এবং প্রতিদিনের মুহূর্তগুলো ভাগাভাগি করতে উপভোগ করি। সমর্থকদের এমন আনন্দ দিতে পারাও আমাদের জন্য বিশেষ কিছু।’

পেনাল্টি মিস করার হতাশার কথাও অকপটে স্বীকার করেন বিশ্বকাপজয়ী এই তারকা। মেসি বলেন, ‘পেনাল্টি মিস করার পর আমি সত্যিই খুব রাগান্বিত ছিলাম। কিন্তু সৌভাগ্যক্রমে পরে সেই ভুল শুধরে নিতে পেরেছি।’

জোড়া গোলে দলকে জয় এনে দিয়ে এবং নতুন রেকর্ড গড়ে মেসি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনিই আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com