শনিবার, ০১:৩৬ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬৩ বার পঠিত

আগামী দুই মাস হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ধরনের ট্রানজিট ফি আদায় করা হবে না বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক কার্যকর করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, আগামী ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি চাওয়া জাহাজগুলোকে বিনা খরচে যাতায়াতের সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নিরাপত্তাজনিত কারণে জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলাচল করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, এ ব্যবস্থার মাধ্যমে ধাপে ধাপে নৌপথে স্বাভাবিক কার্যক্রম পুনঃস্থাপন সম্ভব হবে।

এদিকে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা ও পরিচালনাগত তথ্য শিগগিরই প্রকাশ করবে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ। পাশাপাশি ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী মাইন অপসারণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে তেহরান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com