মঙ্গলবার, ০৭:৫২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

মো.মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা কাসেমাবাদ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ জুন) পরিচালিত এ অভিযানে মাদকসেবনরত অবস্থায় এক যুবককে হাতেনাতে আটক করা হয়। যুবকের নাম বিকাশ চন্দ্র বালা (২৬) পিতা বিপুল চন্দ্র বালা।
অভিযানকালে স্থানীয় বাসিন্দা ও অভিযুক্তের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তার মাদকাসক্তির কারণে পরিবার ও এলাকায় নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছিল। অভিযুক্তের মা-বাবা জানান, মাদকাসক্তির কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এমনকি ঘটনার আগের রাতেও তিনি নিজের মা-বাবার ওপর নির্যাতন চালিয়েছেন বলে তারা অভিযোগ করেন।
এছাড়া অভিযুক্তের বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে এলাকাবাসীও অতিষ্ঠ ছিল বলে অভিযানের সময় প্রতীয়মান হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল নজরদারি ও সঠিক দিকনির্দেশনা প্রদানেরও আহ্বান জানানো হয়েছে।
জনস্বার্থে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবাদটির মূল বার্তা: পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও আরওও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এতে তরুণ প্রজন্ম সুরক্ষিত হবে এবং একটি সুস্থ সমাজ গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com