শুক্রবার, ০৭:৫৫ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তির খসড়া প্রকাশ করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

তিনি বলেন, দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) খুবই সংক্ষিপ্ত, মাত্র দেড় পৃষ্ঠার একটি নথি। এতে মূলত যুদ্ধ বন্ধ ও ভবিষ্যৎ আলোচনার কাঠামো নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত বিষয়গুলো পরবর্তী প্রযুক্তিগত আলোচনায় ঠিক হবে।

ভ্যান্স জানান, চুক্তিতে ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি দেশটি যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে, সে বিষয়েও একটি যাচাইযোগ্য অঙ্গীকার থাকবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। একই দিন থেকে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে।

চুক্তির আওতায় বর্তমান যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়ানো হবে। এই সময়ের মধ্যে দুই দেশ একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা চালাবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তবে লেবানন, সিরিয়া ও গাজায় ইসরায়েল তাদের নিরাপত্তা অঞ্চল বজায় রাখবে বলেও তিনি জানিয়েছেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতা উত্তেজনা কমানোর একটি পদক্ষেপ হলেও ওয়াশিংটনের প্রতি তেহরানের গভীর অবিশ্বাস এখনো রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com