সোমবার, ১০:৪৫ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল জানাল এনপিসিবিএল, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত হওয়া ত্রুটি উদ্বেগজনক নয় আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ইরান ফুটবল দলের অধিনায়ক, যুক্তরাষ্ট্রে পা রাখার মুহূতেই আমরা মানসিক চাপ অনুভব করছি বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নিতে আমিরাতের চিঠি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের সমালোচনায় ইরানের কোচ-অধিনায়ক স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত? ভ্রমণ জটিলতার পর অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়ে

গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন

মো. মোস্তফা হাওলাদার,
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

ডিজিটাল যুগে তথ্যের সত্যতা যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহারে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা গত ১৩ জুন শুরু হয়ে ১৫ জুন শেষ হয়। গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপন, এস.এস. আল আরেফিন এবং খোন্দকার কাওছার হোসেন। তারা অংশগ্রহণকারী সাংবাদিকদের এআই প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, অনলাইন নিরাপত্তা এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. জহুরুল ইসলাম জহির এবং সঞ্চালনা করেন সাংবাদিক এস. এম. জুলফিকার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম. আলম। এ সময় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ এবং আমেনা আক্তার সোমা।
বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এ সময়ে সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহ করলেই হবে না, তথ্যের সত্যতা যাচাইয়েও সমান গুরুত্ব দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা অর্জন সময়ের দাবি। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। সনদপ্রাপ্তদের মধ্যে দৈনিক যায়যায়দিনের গৌরনদী প্রতিনিধি মো. মোস্তফা হাওলাদারসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় এআই ও ফ্যাক্ট চেকিং সম্পর্কে অর্জিত জ্ঞান তাদের পেশাগত দায়িত্ব পালনে নতুন মাত্রা যোগ করবে এবং নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com