মঙ্গলবার, ০৩:২৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমির বকেয়া আদায় জোরদার

এ.এস মামুন
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এক্সিকেটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

পরিদর্শনকালে দীর্ঘদিনের বকেয়া থাকা বেশ কয়েকটি ভিপি জমি ও চান্দিনা ভিটির রাজস্ব আদায় নিশ্চিত করা হয়। একই সঙ্গে নবায়নবিহীন চান্দিনা ভিটি (দোকান) চিহ্নিত করতে সংশ্লিষ্ট স্থানে লাল পতাকা ও রশি টানানো হয়।

সূত্রে জানা গেছে, সরকারি সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে চিহ্নিত কিছু চান্দিনা ভিটিতে ভিক্ষুক পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। এজন্য উপযুক্ত ও আগ্রহী আবেদনকারীদের উপজেলা প্রশাসনের কাছে আবেদন করার আহবান জানানো হয়েছে।

সরকারি রাজস্ব আদায় নিশ্চিতকরণ এবং সরকারি সম্পত্তি সুরক্ষার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে অবৈধভাবে দখলকৃত ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমি ও চান্দিনা ভিটি (দোকান) পরিদর্শন করা হয়েছে।

রোববার (১৪ জুন ২০২৬) গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মাঠ পর্যায়ের

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান সরকারি পাওনা দ্রুত পরিশোধের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, সরকারি সম্পত্তি সংরক্ষণ ও রাজস্ব আদায়ের স্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনস্বার্থে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com