শনিবার, ০১:৪২ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপসহ দেশটির প্রধান তেল অবকাঠামো দখল করে নেবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের ওপর ‘খুব কঠোর’ সামরিক হামলা চালাবে।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই খার্গ দ্বীপসহ ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস অবকাঠামোর নিয়ন্ত্রণ নেবে।

তিনি দাবি করেন, পারস্য উপসাগরে অবস্থিত এই ছোট দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রফতানি এখান দিয়েই হয়ে থাকে।

ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্র খুব শিগগিরই খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেবে, যেমনটি আমরা ভেনেজুয়েলায় করেছি- যা উভয় দেশের জন্যই দারুণভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা আজ রাতে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করব”-তবে এর বিস্তারিত কোনও ব্যাখ্যা তিনি দেননি।

ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা প্রায় অকার্যকর হয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করার ইঙ্গিত দিচ্ছে। একইসঙ্গে এটি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে, কারণ খার্গ দ্বীপ ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্রগুলোর একটি।

এর আগে দুই দেশই একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। চলমান উত্তেজনার মধ্যে শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কোনও ধরনের আনুষ্ঠানিক সমঝোতা না হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com