শনিবার, ০৭:১৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি

জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

এ,এস,মামুন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিসহ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালের গৌরনদীতে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ জুন ২০২৬ বিকেলে সরকারি গৌরনদী কলেজ গেইট   থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরনদী বাসস্ট্যান্ড বটতলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েদুল আলম সেন্টু খান, গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাস্টার মনির আকন, ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ফুয়াদ হোসেন এনি, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু এবং সদস্য সচিব গোলাম মাহাতাব।
বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও
আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। কেউ হতাশ হবেন না। যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছেন, তাদের নিয়েই আগামী দিনে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যুবদলকে জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দলের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মো. জসিম শরীফ, রিয়াজ ভুঁইয়া, সিরাজ সরদার, নাসির সরদার, আরিফুর রহমান মিঠু, উজ্জ্বল আহমেদ, মাসুম
বিল্লাহ, খলিল মোল্লা, হেমায়েতসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র‍্যালি ও সমাবেশে যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com