সোমবার, ১২:২৯ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

যশোরে জেলায় নেশার টাকা না পেয়ে ছামিনা আক্তার (২০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনার পর ঘাতক স্বামী সুজন (২৬) নিজেই নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

সোমবার (৮ জুন) ভোর ৬টার দিকে সদর উপজেলার শেখহাটি তামালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ছামিনা সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের সুজনের স্ত্রী। অভিযুক্ত সুজন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গয়হাটা (শান্তিনগর) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তারা শেখহাটি তামালতলা এলাকায় ইমরাজের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন।

ছামিনার স্বজনরা জানান, নেশার টাকার জন্য ছামিনার কাছে টাকা চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী ছামিনার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এরপর একই ছুরি দিয়ে সুজন নিজের শরীরেও আঘাত করেন।

চিৎকার শুনে স্থানীয়রা এসে দুজনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ছামিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত সুজনকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com