রবিবার, ০৯:২৮ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে ৪.৩৩ একর খাসজমি উদ্ধার বিনোদনে খেলার মাঠ ও ইকোপার্ক করার ঘোষনা 

এ,এস,মামুন
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২ বার পঠিত
বরিশালের গৌরনদীতে ০৭/০৬/২৬ রবিবার গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান কর্তৃক ফিল্ড পরিদর্শনের অংশ হিসেবে উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল বোরাদী মৌজার ৪.৩৩ একর সরকারি খাসখতিয়ানভূক্ত জমি অবৈধ দখল থেকে উদ্ধার করে লাল ফ্লাগ, লাল ফিতা দিয়ে চিহ্নিত করা হয়েছে, একই সাথে উক্ত জমির মালিক যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, বরিশাল মহোদয় সেটির ব্যানার টানানো হয়েছে এবং পাশ্ববর্তী ৭/৮ একর জমি এসএ অনুযায়ী নদী সিকস্তি যা উদ্ধার প্রক্রিয়া চলমান।
গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন- জমিটি বর্তমানে জনসাধারণ ও শিশুদের খেলার জন্য উন্মুক্ত থাকবে এবং জমিতে যেহুতু পুকুর, সারি সারি কলা গাছ, শিমুল গাছসহ সারিবদ্ধ খেজুর গাছ এবং পাশেই নদী বিদ্যমান তাই ভবিষ্যতে গৌরনদীবাসীর বিনোদনের কথা চিন্তা করে শিশুদের জন্য খেলার মাঠ ও ইকোপার্ক নির্মাণ করা যায় কিনা সে বিষয়ের যৌক্তিকতা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট তুলে ধরা হবে।
পাশাপাশি ভবিষ্যতে যদি কেউ ব্যক্তিগত স্বার্থে অবৈধভাবে দখল করার চেষ্টা বা এর কোন সম্পদ বিনষ্ট করার চেষ্টা  করে তাকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী আবশ্যিকভাবে জেল ও জরিমানা করা হবে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো জনাব খলিলুর রহমান, নলচিড়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জনাব মোঃ আব্বাস আলী ও গৌরনদী মডেল থানা পুলিশ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বলে জানান, জনসেবায়_প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com