রবিবার, ০৬:২৫ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে তিন দিন ধরে নিখোঁজ যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার

 মো. মোস্তফা হাওলাদার 
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকার ৬নং ওয়ার্ডে তিন দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত যুবকের নাম রেজাউল হাওলাদার (১৯)। তিনি পশ্চিম খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত রতন হাওলাদারের ছেলে। জীবিকার তাগিদে তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে রেজাউল হাওলাদার নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শনিবার (০৭ জুন ২০২৬) পশ্চিম খাঞ্জাপুর এলাকার একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com