শুক্রবার, ১২:৩০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

এ,এস,মামুন, গৌরনদী
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৪৫ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড, মাহিলাড়া ও বন্দর বাজার এলাকায় যত্রতত্র পার্কিং ও অবৈধ স্থাপনা অপসারণ, পরিবেশ রক্ষা এবং মাদক প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়।
বুধবার মোবাইল কোর্টের মাধ্যমে  অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
রুটে পারমিট বিহীন ঢাকার একটি লোকাল বাস সড়ক দখল করে অবৈধ পার্কিং করায় এর ড্রাইভার লাইসেন্স বিহীন ড্রাইভারকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২০,০০০(বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং পৌরসভার সহায়তায় অবৈধ দখল করা ছোট দোকানগুলো ভেঙে ফেলা এবং রাস্তা দখল করে থাকা কিছু অটো ভ্যান জব্দ করে পৌরসভায় প্রেরণ করা হয়। এছাড়া রাস্তার উপর ফল রেখে পলায়ন করা ফল জ্বব্দ করে এতিমখানায় প্রেরণ করা হয়।
 মাহিলাড়া এলাকায় মাদক প্রতিরোধে অভিযান পরিচালনা করে ২ জনক আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী একজনকে ০৩(তিন) মাসের কারাদণ্ড ও অপর একজন কে ০৭(সাত) দিনের কারাদণ্ড ও ১০,০০০(টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।
পরিবেশ ও ভোক্তার অধিকার রক্ষায় বন্দর বাজার এলাকায় মূল্য তালিকা না থাকা এবং প্লাস্টিকের চালের বস্তা ব্যবহার করায় সংশ্লিষ্ট আইনে ৫,০০০(পাচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com