শনিবার, ০১:৩৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাজেট বরাদ্দের পরই স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে এমন তথ্য দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বাজেটে নির্বাচনের বরাদ্দ আসার পরই জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে , সেই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (০২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী এবং হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে ওয়াসা। স্যুয়ারেজ লাইনগুলোকে দাসেরকান্দি নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। দ্রুতই এ প্রকল্প একনেকে উঠবে।

ডেঙ্গু মশার উৎপত্তিস্থল চিহ্নিত করা এবং লাভা ধ্বংসে কাজ চলমান-এ কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, হাতিরঝিল লেকে পরিষ্কারের কাজ চলছে তবে সময় লাগবে। কারণ স্যুয়ারেজ লাইন রয়েছে। এখন থেকে দূষণ রোধে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) করতে হবে বাসাগুলোতে। যাতে ময়লা সরাসরি না আসে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরের দিন নিজে ঘুরেছেন ঢাকা শহরে। কোথায় কী অবস্থা তিনি দেখেছেন। প্রটোকল ছাড়া, গাড়ি চালিয়ে ৪ ঘণ্টা দেখেছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেখানে কাজের গাফিলতি দেখা যাবে সেখানেই ব্যবস্থা।

তিনি বলেন, এরইমধ্যে দায়িত্ব অবহেলায় দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন পরিষ্কারের জন্য। যা গতকাল শেষ হয়েছে। মন্ত্রণালয়ের ২০টি টিম পরিচ্ছন্নতা তদারকির কাজ করছে। পরিষ্কারের কাজ চলছে, একটু সময় লাগবে বলেও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নগরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন, আমরাও নগরবাসীর সহযোগিতা চাই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটির জনপ্রতিনিধি না থাকায় দেখভাল করার লোকের অভাব রয়েছে। আগে যারা প্রশাসক ছিলেন তারা রুটিন ওয়ার্ক করছেন। এখন কিছুটা কাজের গতি বেড়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com