বৃহস্পতিবার, ০৩:৫২ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

গৌরনদীতে চাঁদনী ট্রাভেলসের বাস খাদে, আহত ১৪

এ,এস,মামুন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন।
আজ সোমবার (১ জুন) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, বরিশালগামী চাঁদনী ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩১৮৮) একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জন আহত হন।
আহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com