সোমবার, ০১:২০ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা এবং টেন্ডার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব), অঞ্চল-৭ এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), মার্কেট নির্মাণ সেল-এর দায়িত্বে ছিলেন গোলাম কিবরিয়া। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেট দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে উত্থাপিত অভিযোগ, অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

অভিযোগগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন বিবেচনায় এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তাকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে।সাময়িক বরখাস্ত থাকাকালে গোলাম কিবরিয়া সরকারি বিধি ও আদেশ অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলেও জানানো হয়েছে।

আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com