বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, বরিশালগামী চাঁদনী ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩১৮৮) একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছে।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ জাতীয় আরো খবর..