বৃহস্পতিবার, ০৬:০৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

ঈদুল আজহার টানা ছুটি শেষে আজ সোমবার থেকে আবারও সচল হচ্ছে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের নিয়মিত কার্যক্রম।

ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। দীর্ঘ বিরতির পর আজ কর্মস্থলে ফিরছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে রাজধানীসহ দেশের নানা এলাকায় আবারও বাড়ছে কর্মব্যস্ততা ও স্বাভাবিক চলাচল।

যদিও ছুটির সময়ও জরুরি সেবাগুলো বন্ধ ছিল না। বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দায়িত্ব পালন করেছেন সংশ্লিষ্ট কর্মীরা। পাশাপাশি হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবাও চালু ছিল, আর ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের কাজও অব্যাহত রাখা হয়।

আজ থেকে ব্যাংকিং সেবাও স্বাভাবিক নিয়মে চালু হচ্ছে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন, আর ব্যাংকের অফিস কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। একই সময়সূচিতে বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও পরিচালিত হবে।

অন্যদিকে ঈদের ছুটি শেষে দেশের শেয়ারবাজারেও ফিরছে স্বাভাবিক গতি। আজ থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিয়মিত লেনদেন শুরু হচ্ছে। শেয়ার কেনাবেচা চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত, আর অফিস কার্যক্রম থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com