বৃহস্পতিবার, ০৩:৫২ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে  নিহত ১

এ,এস,মামুন
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৩৯) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাধীন কাওসার (২০) নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৩০ মে) বিকেলে লাবিবা গ্রুপের আহনাফ পরিবহনের একটি বাসের সঙ্গে উজিরপুরগামী মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন সাগরকন্যাকে জানান, স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। আহত স্বাধীন কাওসারকে ভর্তি রাখা হয়েছে।
পুলিশ বাস ও মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com