সোমবার, ০৩:৪৮ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগ: গরুর খামারের আয়ের অর্ধেক ব্যয়ের ঘোষণা

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২০ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকার কাটকস্থলে অবস্থিত “আহমাদুল্লা গরুর খামার”-এর মালিক আবু বকর ছিদ্দিক একটি ব্যতিক্রমী সামাজিক ও ধর্মীয় উদ্যোগ গ্রহণ করেছেন। খামারের প্রবেশপথে টানানো এক অঙ্গীকারনামায় তিনি ঘোষণা দিয়েছেন, তার ব্যবসা প্রতিষ্ঠানের মোট আয়ের ৫০ শতাংশ অর্থ আল্লাহর দ্বীনের পথে ব্যয় করা হবে।
সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, খামারটির নাম “আহমাদুল্লা গরুর খামার”। এখানে উন্নত জাতের গরু পালন ও বিক্রয় করা হয়। খামারটির মালিক আবু বকর সিদ্দিক। খামারটি গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কাটিকস্থল এলাকায় অবস্থিত।
খামারের সামনে প্রদর্শিত অঙ্গীকারনামায় আবু বকর সিদ্দিক লিখিতভাবে ঘোষণা দেন, “আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের ৫০% টাকা আল্লাহর দ্বীনের পথে খরচ করিব। আমার মৃত্যুর পরে পরিবারের সবাই দিতে বাধ্য থাকিবে।” অঙ্গীকারনামায় তার স্বাক্ষর এবং ৬ অক্টোবর ২০২৫ তারিখও উল্লেখ রয়েছে।
স্থানীয়দের মতে, ব্যবসায়িক লাভের একটি বড় অংশ ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে ব্যয়ের এমন ঘোষণা এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। তারা এটিকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অন্য উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে পারে বলে মনে করছেন।
খামার মালিক আবু বকর সিদ্দিকের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্মীয় প্রতিষ্ঠান, দুঃস্থ মানুষের সহায়তা এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
এদিকে খামার কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত জাতের গরু লালন-পালনের মাধ্যমে মানসম্পন্ন পশু সরবরাহের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্য নিয়েই এ ধরনের অঙ্গীকার গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com