শুক্রবার, ১২:১৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯৬ বার পঠিত
ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক আত্মার পরিশুদ্ধি পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে
আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গৌরনদী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য এস এম মনিরুজ্জামান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদ-উল-আযহা। এই ঈদ ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবতার সেতো বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং পৌর এলাকার রাস্তা, ড্রেন, খাল-বিল ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
বলেন, পরিচ্ছন্নতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি সুন্দর, সুস্থ ও দুর্গন্ধমুক্ত জলাবদ্ধতা দূরীকরণ আধুনিক ডিজিটাল গৌরনদী গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তাই নিজ নিজ দায়িত্বশীল অবস্থান থেকে সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহবান জানান তিনি।
তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকলের কোরবানি কবুল হওয়ার প্রার্থনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে পুনরায় সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com