মঙ্গলবার, ০৭:২৩ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

নতুন অফিস সময় : সকালেই রাজধানীতে তীব্র যানজট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৭২ বার পঠিত

বিদ্যুৎ সাশ্রয়ে সকল সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচির প্রথম দিন বুধবার সকালে রাজধানীর প্রায় সব সড়কেই তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।

সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার পরিবর্তে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচির ঘোষণা দেন।

রাজধানীর মহাখালী থেকে বনানী, ধানমন্ডি, বিজয় সরণি এবং মগবাজার এলাকায় সবচেয়ে বেশি যানজট ছিল।

উত্তরা এলাকার বাসিন্দা ইশতিয়াক নাসির বলেন, ‘মনে হচ্ছে মানুষের দুর্ভোগের শেষ নেই। যানজট শুধু সময়ই নষ্ট করে না, আমাদের শক্তিও নষ্ট করে। উত্তরা থেকে বনানীতে আমার অফিসে পৌঁছাতে দুই ঘণ্টা সময় লেগেছে।’

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সকালে যানজটের দুর্ভোগ পোহাতে হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন ট্রাফিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়কে বাসসহ বিপুল সংখ্যক যানবাহন পার্কিং করতে দেখা যায়, যা যানজটের সৃষ্টি করে।

তিনি বলেন, ‘প্রতিদিন যানজটে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, অনেক মানুষ পায়ে হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে যেতে হয়।’
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com