সোমবার, ০৮:৪৫ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে খাল খননে অনিয়ম  দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

এ,এস,মামুন, 
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলা সদরে গয়নাঘাট খালটি খননের জন্য বরিশাল  পানি উন্নয়ন বোর্ড (পাউবি) গৌরনদী উপজেলাধীন বাকাই-গৌরনদী-আগৈলঝাড়া-চোদ্দমেদার বিল উপ-প্রকল্প এর আওতায়য় গয়নাঘাট খাল পুনঃ খননের প্রকল্প গ্রহন করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম  দূর্নীতি ও স্বেচ্ছাচারিতা অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ খালটি পুনঃ খননের নামে সরকারি অর্থ লোপাট করা ছাড়া কৃষকের কোন কাজেই আসবে না।
পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় লোকজন ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলা সদরে গয়নাঘাট খালটির দৈর্ঘ প্রায় সোয়া দুই কিলোমিটার। গত কয়েক বছর ধরে গয়নাঘাট খালের উভয় পার্শ্বে অবৈধ স্থাপনা নির্মানের খালের প্রস্থত্বতা সংকুচিত হয়ে পড়েছে। পলি পড়ে নাব্যতা হ্রাস পেয়ে ভরাট হয়ে গেছে খালটি। ১৯৯৮-১৯৯৯ অর্থ বছরে পানি উন্নয়ন বোডর্ কর্তৃপক্ষ  কুষকদের চাষাবাদের স্বার্থে খালের মুখে গয়নাঘাট একটি স্লুইসগেট নির্মান করেন। পরবর্তিতে খালটিতে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে গৌরনদী আগৈলঝাড়া উপজেলার প্রায় ৩০ হাজার কৃষকের বোরো চাষ বন্ধ হয়ে যায়। নিরুপায় হয়ে চাষিরা প্রাথমিক সেচ প্রকল্প চালু করে সেকেন্ডারি প্রকল্পের মাধ্যমে বোরা চাষ অব্যহত রাখার চেষ্টা করেন। এতে ফসল উৎপাদন ব্যায় অনেকাংশে বেড়ে যায়।
উপজেলা প্রশাসর সূত্রে জানা গেছে, কৃষক ও স্থানীয়দের আবেদনের পেক্ষিতে ২০২৪র ৫ আগষ্টের পরে তৎকালীন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান, বরিশাল পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী, গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন খাল পরিদর্শন করে অপরিকল্পিত স্লুইসগেট অপসারনসহ খালটি পুনঃ খননের জন্য ৯০.২৫ লক্ষ টাকার একটি  প্রকল্প গ্রহন করে অনুমোদনের জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর বরাবরে প্রেরন করেন। ২০২৬ সালের ফেব্রয়ারি নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করার পরে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচীর আওতায় খালটি  পুনঃ খননের জন্য ৫শ মিটার দৈর্ঘ, ৩২ ফুট প্রস্থ ও ৬ফুট তলা ২৩ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমিন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ নুরুল আমিনকে কার্যাদেশ দেয়া হয়। গত ১৫ মে ঠিকাদার খাল খনন কাজ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ খনন কাজ শুরুতেই ঠিকাদার অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার শুরু করেন। খননের নামে খালের দুই পোশের আবর্জনা পরিস্কার করে (সাইচ্চা) খালের মধ্যে ফেলে । এমনকি কোথায় কোথায় মাটি কেটে খালের পাশেই রে্খে দেন যা সামান্য বৃষ্টি হলেই খালে নেমে খালটি ভরাট হয়ে যাবে। অভিযোগ রয়েছে খালের পাশে প্রভাবশালী ও অর্থশালীদের কাছ থেকে ঠিকাদার মোটা অংক গ্রহন করে তাদের অবৈধ স্থাপনা রেখেই নিজের ইচ্ছামত খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালের মুখের অবৈধ স্থাপনা অবসারন করা হয়নি। খালটি খনন করা হলেও শুরুতেই খালের মুখে পানি প্রবাহ হচ্ছে না। কোন কোন স্থানে অবৈধ স্থাপনা রেখেই মূল খালটি বাহিরের এক পাশের খনন করা হয়। যার মাটি খালের পাশা রাখা হয়েছে। সামান্য বৃষ্টিতে মাটি খালে নেমে ভরাট হয়ে যাবে।  উত্তর বিজয়পুর গ্রামের আমজাত হোসেন ঝিন্টু (৪৮) অভিযোগ করে বলেন, গয়নাঘাট খালটি পুনঃ খনের নামে সরকারি অর্থ লোপাট করা হয়েছে। কৃষকদের ভাগ্য বদলের নামে ঠিকাদারের আর্থিক ভাগ্য বদল হয়েছে। খালটি গভীরতা না করে দুই পাশ ঘষা মাজা করেছে। দুই পাশ সাইচ্চা   পরিস্কার করে খাল খনন কাজ অব্যহত রেখেছে। গ্রামের মোরশেদা বেগম অভিযোগ করে বলেন, ঠিকাদার খাল খননে চরম স্বেচ্চাচারিতার করেছে। ঠিকাদার অনৈতিক সুবিধা নিয়ে খালের মধ্যে প্রভাবশালীর পাকা ভবন বা অবৈধ স্থাপনা রেখে খাল খনন করেছে। কয়েকজন সুবিধাভোগী জানান, খাল খননের নামে ঠিকাদারের অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছারিতার বিষয়টি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে এবং বুধবার ইউএনও মোঃ ইব্রাহীম ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে খালটি পরিদর্শন করেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে মেসার্স আমিন এন্টারপ্রাইজের মালিক মোঃ নুরুল আমিনকে ফোন দিলে তা রিসিপ করেননি। তবে প্রকল্প বাস্তবায়নে তদারকি কাজে দায়িত্বপ্রাপ্ত মোঃ আনোয়ার হোসেন হেমায়েত অভিযোগ অস্বীকার করে বলেন, অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ সঠিক নয়। খালের মধ্যে থাকা প্রভাবশালীদের স্থাপনা রেখে খাল কাটা সম্পর্কে বলেন, দখলকৃত জমিতে পাকা ভবন ভাংগা আমার কাজ না । এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল হোসেন বলেন, অনিয়মের বিষয়টি আমাদের নজরে আসছে । প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে। সে সকল ত্রুটি পাওয়া যাবে তা সংশোধন করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে। ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com