বুধবার, ০৩:৩০ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে বজ্রপাতে পানবরজে কাজ করা দুই শ্রমিকের মৃত্যু, আহত ১

এ,এস,মামুন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯ বার পঠিত
বরিশালের গৌরনদীতে আকস্মিক বজ্রপাতে পানবরজে কাজ করার সময় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভিমেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। আহত গোপাল সরকার (৪০) দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত তিনজন ভিমেরপাড় এলাকার একটি পানবরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি ছাউনীতে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলিম হাওলাদার ও সুকান্ত বালার মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর আহত হন গোপাল সরকার।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানান, বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত গোপাল সরকারের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com