বৃহস্পতিবার, ০৭:১৫ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

গৌরনদীতে মহিলাদের আত্ম  কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ

এ,এস,মামুন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত
বরিশালের গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সোমবার  (১৮ মে) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে আত্ম কর্মসংস্থানে উন্নয়ন ও নারীদের সহায়তায় ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠান-২০২৬র আয়োজন করা হয়েছে।
গৌরনদী জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী  উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার শেখ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জাহির,উপজেলা জাইকার প্রতিনিধি মোঃ মেজবাহউদ্দিন।উক্ত অনুষ্ঠানটি’র সঞ্চালনায় ছিলেন মানবাধিকার কর্মি সাংবাদিক আবদুছ ছালেক মামুন।  বক্তারা বলেন, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সহায়তা কার্যক্রম নারীদের জীবনের মান উন্নয়ন  ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত ৪৫ জন নারীদের মাঝে ক্ষুদ্রঋণ  বিতরণ করা হয় পঁচিশ হাজার টাকা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com