বৃহস্পতিবার, ০৮:০৮ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

‎গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের ডিজিএম’র মতবিনিময় সভা 

‎এ,এস,মামুন
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৫ বার পঠিত
বরিশালের গৌরনদী পল্লী বিদ্যুতের সদ্য যোগদানকৃত ডিজিএম (প্রকৌশলী) মোঃ এ হালিম খান গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। ‎বুধবার (১৩ মে) সকাল ১১টায় গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎‎সভায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি এম আলোম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ ও উত্তম দাস।
‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সদস্য এস এম মোশারফ,আবদুছ ছালেক মামুন, মোঃ মোস্তফা হাওলাদার,মোঃ লিটন খান, সোলাইমান তুহিন, মোঃ রাশেদ, তানবিরুল ইসলাম সোহেল, মোঃ মহসিন খান, মোঃ নাঈমুল ইসলাম এবং সহযোগী সদস্য আশরাফুল আমিন নিলয়সহ আরও অনেকে।
‎‎মতবিনিময় সভায় গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম (প্রকৌশলী) মোঃ এ হালিম খান বলেন, গৌরনদী পল্লী বিদ্যুতের গ্রাহকদের আরও উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, অনিয়ম ও গ্রাহক ভোগান্তির বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরলে দ্রুত সমাধান করা সহজ হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
‎সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সেবার মানোন্নয়ন ও হয়রানি কমাতে গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। নতুন ডিজিএম এ হালিম খান দায়িত্ব গ্রহণের পর গৌরনদীতে বিদ্যুৎ সেবার আরও উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী। জনগণের স্বার্থে বিদ্যুৎ বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধিতে সাংবাদিকরা গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com