বুধবার, ০৩:২৯ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায়  আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান

এ,এস,মামুন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত
0-3840x1742-0-0-{}-0-12#
মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করায় গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল ফকিরকে সম্মননা  ক্রেস্ট প্রদান করেছে গৌরনদী উপজেলা প্রশাসন। একই সঙ্গে মাদক নির্মূল কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে ব্যতিক্রমী ও উৎসাহমূলক উদ্যোগ গ্রহন করেছেন প্রশাসন।
মংঙ্গল বার (১২ মে)  সকালে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জামাল ফকিরকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম মাদক নির্মূল কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, মাদক সংক্রান্ত সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কারের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে আরও সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জামাল ফকির এলাকায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। সভায় ইউএনও মোঃ ইব্রাহিম বলেন, মাদক নির্মূল শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সন্তানদের সচেতন করে তুলতে হবে—তাহলেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com