মঙ্গলবার, ১২:৪২ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মসূচিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে আজ সোমবার ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারের সিদ্ধান্ত বিরুদ্ধে করা ওই মানববন্দন কর্মসূচিতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আরও দুই চিকিৎসক ও কর্মচারী ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে হওয়া কর্মসূচিতে সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের অংশ নেওয়া নিয়ে সমালোচনা চলছে।

মানববন্ধনে অংশ নেওয়া ডাক্তাররা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, ওই হাসপাতালের চিকিৎসক বিজয় মালাকার ও ডা. মোহাম্মদ ফজলুল হক সুমন এবং স্বাস্থ্য সহকারী আরিফ।

জানা যায়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক সপ্তাহে দুইদিন সোমবার এবং বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের অফিস কক্ষে ভিজিট করতে পারবেন। সরকার গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন ওষুধ কম্পানির প্রতিনিধি সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে শ্রীপুরে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

দুপুর ১টার দিকে ডা. মো. শফিকুল ইসলাম ডা. বিজয় মালাকার, ডা. ফজলুল হক সুমন, স্বাস্থ্য সহকারী আরিফ রব্বানীসহ হাসপাতালের কর্মচারীরা ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে ডাক্তার বিজয় মালাকার ও ডাক্তার ফজলুল হক সুমন বক্তব্য দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম মানববন্ধনে অংশ নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে ফেরার পথে সামনে পড়েন। অন্য যে সব চিকিৎসক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন সিভিল সার্জনের সঙ্গে পরামর্শ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।

গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। খোঁজ-খবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com