মঙ্গলবার, ০১:৪০ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

তিমিরকাঠি দারুস সা’আদ কারামাতিয়া খানকাহ শরীফের দোয়া-মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৬ বার পঠিত

নলছিটির দপদপিয়া’য় ঐতিহ্যবাহী দারুস সা’আদ কারামাতিয়া খানকাহ শরীফ, গাজীবাড়ি, তিমিরকাঠী, বার্ষিক ঈছালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০মে) মাগরিব বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে মূল্যবান বক্তব্য পেশ করেন হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর ৩৯তম আওলাদ উপ-মহাদেশের পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফি মুহাম্মদ ফাররুখ সেয়ার সিদ্দিকী আল-কোরাইশী (মা.জি.আ.) বড় হুজুর, জৈনপুর, ভারত।

মাহফিলে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব হুজুরের একমাত্র সুযোগ্য সন্তান আলহাজ্ব হযরত মাওলানা শাহ আহমদ সা’আদ সিদ্দিকী আল কোরাইশী। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গসহ অন্যান্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

ওয়াজ মাহফিলে বক্তাগণ ঈমান ও আমলের অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কুরআন হাদীসের আলোকে দীর্ঘক্ষণ ওয়াজ করেন। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com