বৃহস্পতিবার, ০৯:০৩ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

আজ রোববার ভোররাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসী এটি জানতে পেরে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে তাদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

তিনি বলেন, ‘গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ওই তিনজনই ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া এলাকাবাসী তাদের নিয়ে আসার ট্রাকটি আগুন ধরিয়ে দিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com