শুক্রবার, ১১:১৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 

এ,এস,মামুন
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩৮ বার পঠিত
মাদারীপুরের ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্যপ্রয়াত মোঃ ফকরুল আলমের স্মরণসভা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি ৮৮ ব্যাচের  আয়োজনে শনিবার সন্ধ্যায় তারাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্মরণসভা অনুষ্ঠিত হয়। গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন। বিশেষ অতিথি ছিলেন মরহুমের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক মাসুদ মাঝি, জিয়াউল হক মিয়া, ৮৮ বন্ধু সমাজসেবক ফিরোজ মোল্লা, হোসাইন মোল্লা, সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী তানভীর আলম,  ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মানিক হাসান, মার্ক এগ্রোভেট এর ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন, এলজিডির ওয়ার্ক এসিস্টান খায়রুল হাসান লাভলু, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল, সহকারী শিক্ষক গোবিন্দ নাগ। কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সুরেশ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন মরহুমের একমাত্র পুত্র রফিকুল ইসলাম জামিম, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক জামিল মাহমুদ, মোস্তফা হাওলাদার, এস এম দেলোয়ার হোসেন, জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সজিব মাঝি সহ অন্যান্যরা। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন তারাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা জহিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com