বুধবার, ০৩:২৯ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বরিশালের শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল গৌরনদী মডেল থানা

এ,এস,মামুন 
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত
আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবামূলক কার্যক্রম এবং অপরাধ দমনে ধারাবাহিক সফলতার স্বীকৃতি হিসেবে বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে গৌরনদী মডেল থানা। ২০২৬ সালের এপ্রিল মাসের সামগ্রিক কার্যক্রম ও পারফরমেন্স মূল্যায়নে জেলার মধ্যে এই কৃতিত্ব অর্জন করে থানা পুলিশ।
জানা গেছে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের সার্বিক দিকনির্দেশনা, থানায় কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিরলস পরিশ্রম এবং উপজেলার সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
বুধবার (৭ মে) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার এ, জেড, এম মুস্তাফিজুর রহমান গৌরনদী মডেল থানাকে শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন। এ সময় গৌরনদী মডেল থানার পক্ষে সম্মাননা গ্রহণ করেন থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা গৌরনদী মডেল থানার কার্যক্রমের
সকল ধরনের অপরাধ দমনে গৌরনদী মডেল থানা সবসময় কঠোর অবস্থানে থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই সফলতার ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com